নিজস্ব প্রতিনিধি, কলকাতা – ভোটমুখী বাংলায় লাগাতার রদবদল। রাতারাতি মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর রাজ্যের পুলিশ শীর্ষকর্তাদের রদবদল করা হয়। বুধবার ফের রাজ্য পুলিশে রদবদল করল কমিশন। একসঙ্গে রাজ্যের ৫ DIG-কে সরিয়ে দেওয়া হল। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্টি রেঞ্জ এবং জলপাইগুড়ির DIG-কে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার নির্দেশিকা জারি করে কমিশনের তরফে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে এবং ভোট যাতে শান্তিপূর্ণ এবং অবাধভাবে সম্পন্ন হয়, এর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁদের বদলির আওতায় আনা হয়েছে, তাঁদের নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন কোনওভাবে ভোট সংক্রান্ত দায়িত্বে একেবারেই নিয়োগ করা যাবে না।
রায়গঞ্জ রেঞ্জের DIG-র দায়িত্বে রাঠৌর অমিতকুমার ভারত, মুর্শিদাবাদের DIG করা হয়েছে অজিত সিং যাদবকে, বর্ধমানের DIG হয়েছেন শ্রীহরি পাণ্ডে, DIG প্রেসিডেন্সি রেঞ্জ হয়েছেন কঙ্কর প্রসাদ বারুই, DIG জলপাইগুড়ি হয়েছেন অঞ্জলি সিং। ১৯ মার্চ সকাল ১১টার মধ্যে এই ৫ জনকে দায়িত্ব নিতে হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়নের রিপোর্ট জমা দিতে হবে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের