নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR শেষ পর্যায়ে ফের সিইও দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন BLO রা। মৃত সহকর্মীর মৃত্যুর প্রতিবাদ এবং কাজের চাপ নিয়ে সিইও দফতরের সামনে ক্ষোভ উগরে দেন BLO রা। সেখানেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হন BLO অধিকার মঞ্চ। সম্প্রতি মালদহের BLO মহম্মদ আলমের মৃত্যুর প্রতিবাদে এই আন্দোলনের ডাক দেওয়া হয়। অভিযোগ, সুজাপুর এলাকার ওই BLO র কাছে প্রায় ১৪০ জনের নাম সংশোধন বা যাচাইয়ের জন্য ফিরে আসে। পরিবারের দাবি, এই বিপুল কাজের চাপ সহ্য করতে না পেরে মারা যান তিনি।
আর এই ঘটনার প্রতিবাদ জানাতেই এদিন সিইও দফতরের সামনে হাজির হন বিক্ষোভকারীরা। পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আহত হন এক BLO। আন্দোলনকারীদের অভিযোগ, ন্যায্য দাবি জানাতে এলেও তাদের উপর অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করা হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের