নিজস্ব প্রতিনিধি, ফিলিপিন্স – মঙ্গলবার রাতে ভয়াবহ কম্পন অনুভূত হয় ফিলিপিন্সে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২। আহত ১৫০-র বেশি। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বহু মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূকম্পন অনুভূত হয় মঙ্গলবার রাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে। কেন্দ্রস্থল ছিল বোগো শহর থেকে ১৭ কিলোমিটার উত্তর-পূর্বে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬.৯। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ভূমিকম্পের পর আফটারশকে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সে দেশের ভূকম্পতাত্ত্বিক সংস্থা ফিলভোলস।
ভয়াবহ ভূমিকম্পের জেরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোগো শহরে। শুধুমাত্র সেখানেই মৃত্যু হয়েছে ১৪ জনের। বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেবু, লেইট এবং বিলিরানের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ে যাওয়া মানুষদের উদ্ধার করতে মরিয়া চেষ্টা করছে প্রশাসন।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের