নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ ফলাফল প্রকাশের ঠিক আগেই মন্দিরে আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী অজয় রায়। কয়েক ঘন্টা পর রাজ্যের ভাগ্যনির্ধারণী দিন। তার আগে রবিবার শুভ মুহূর্তে গোসানিমারির ঐতিহ্যবাহী গরকাটা মাসান মন্দিরে পূজো দিয়ে জয় নিশ্চিত করতে চাইলেন গেরুয়া শিবিরের এই হেভিওয়েট প্রার্থী। ইষ্টদেবতার চরণে শ্রদ্ধা জানিয়ে আগামীকালের কঠিন লড়াইয়ের আগে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করাই ছিল তার মূল লক্ষ্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রচার ও দুই দফার ভোটগ্রহণের ধকল শেষে এখন সবার নজর গণনাকেন্দ্রের দিকে। সোমবার সকাল থেকেই শুরু হবে ভোট গণনা। তার আগেই রবিবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মাসান মন্দিরে পৌঁছান অজয় রায়। সেখানে তিনি রীতি মেনে মাসান ঠাকুরের বিশেষ পুজো ও আরাধনা সম্পন্ন করেন। নির্বাচনের ফল যাই হোক না কেন, এলাকার শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার জন্য তিনি বিশেষ প্রার্থনা করেছেন। প্রার্থীকে ঘিরে এদিন মন্দির চত্বরে সাধারণ ভক্ত ও অনুগামীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
বিজেপি নেতৃত্বের দাবি, এবার গোসানিমারি তথা গোটা বিধানসভা কেন্দ্রে পরিবর্তনের হাওয়া বইছে। সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে পদ্ম শিবিরে ভোট দিয়েছেন, তাতে তারা জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত। দলের নিচুতলার কর্মীদের মতে, গত কয়েক বছরে এই এলাকায় যে প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়েছিল, অজয় রায়ের জয়ের মাধ্যমেই তার অবসান ঘটবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তারা এবার এই রাজনৈতিক ময়দানে শেষ হাসি হাসতে মরিয়া।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের