নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বচ্ছ নির্বাচনের স্বার্থে কড়া অবস্থান কমিশনের। ফৌজদারি মামলায় অভিযুক্ত বা অপরাধমূলক অতীত থাকা সত্ত্বেও সরকারি নিরাপত্তা ভোগ করছেন এমন ব্যক্তিদের বিরুদ্ধে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। অবিলম্বে তাদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ দিয়ে প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্টও চেয়েছে কমিশন।
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বা অপরাধমূলক অতীত রয়েছে, অথচ বর্তমানে জামিন বা প্যারোলে মুক্ত থেকে সরকারি নিরাপত্তা পাচ্ছেন তাদের এই সুবিধা আর বহাল রাখা যাবে না।
এই নির্দেশ কার্যকর করতে রাজ্যের স্টেট পুলিশ নোডাল অফিসারের কাছে জরুরি ভিত্তিতে একটি আপডেটেড স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়সীমার মধ্যে দুপুর ১২টার আগেই এই রিপোর্ট জমা দিতে হবে। অভিযোগ উঠেছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন বহু ব্যক্তি রয়েছেন, যারা রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটিয়ে নিরাপত্তা সুবিধা বজায় রেখেছেন। তাদের অনেকেই শুধুমাত্র পদমর্যাদা বা সম্ভাব্য হুমকির অজুহাতে এই সুবিধা ভোগ করছেন।
কমিশনের আরও নির্দেশ, ২ এপ্রিল রাতের মধ্যেই এই ধরনের সমস্ত ব্যক্তির নিরাপত্তা প্রত্যাহার করতে হবে। পাশপাশি, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র, পুলিশ জেলা ও কমিশনারেট এলাকায় বর্তমানে কতজন ব্যক্তি নিরাপত্তা পাচ্ছেন, তাদের নাম, পদবী ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-সহ একটি পূর্ণাঙ্গ তালিকাও জমা দিতে বলা হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের