নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটার তালিকা নিয়ে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি ভারতের নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে গুরুতর অভিযোগ তুললেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ফর্ম–৬ সংক্রান্ত নিয়ম যথাযথভাবে মানা হয়নি বলে দাবি তৃণমূল নেত্রীর।
চিঠিতে মমতার অভিযোগ, SIR প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার সংকটে পড়েছে। তার দাবি, এই প্রক্রিয়ার জেরে ইতিমধ্যেই ২০০-র বেশি মানুষের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। মমতার অভিযোগ, বিজেপির মদতে ভুয়োভাবে ফর্ম–৬ জমা দিয়ে অ-বাসিন্দাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। বিভিন্ন জেলায় একই ধরনের অস্বাভাবিক আবেদন জমা পড়ার তথ্যও সামনে এসেছে বলে দাবি তার।
তৃণমূল নেত্রীর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত দাবি আপত্তির নিষ্পত্তি বিচারকদের মাধ্যমেই হওয়া উচিত। অথচ এখনও প্রায় ৬০ লক্ষ মামলা বিচারাধীন রয়েছে বলে অভিযোগ। পাশাপাশি প্রায় ৩০ হাজার নতুন ফর্ম–৬ আবেদন বেআইনিভাবে গ্রহণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
চিঠিতে আরও বলা হয়েছে, যথাযথ নোটিশ ছাড়াই এই আবেদনগুলি গ্রহণ করা হচ্ছে। রাজ্য সরকারের মতে, ২৭ মার্চ স্বরাষ্ট্র দফতরের যে নির্দেশ জারি হয়েছে তা সম্পূর্ণ বেআইনি ও সংবিধানবিরোধী। এই পরিস্থিতিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নতুন অন্তর্ভুক্তির আবেদন গ্রহণ বন্ধ করার দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক অধিকার রক্ষায় দ্রুত হস্তক্ষেপ করার জন্য নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানিয়েছেন তিনি।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের