নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - শীত পড়তেই রাতের অন্ধকারে জমির ওপর দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে গরু পাচারকারীরা। গরু পাচারের এই দৌরাত্ম্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। ফসল নষ্ট হওয়ায় ক্ষোভ চরমে উঠেছে। এই পরিস্থিতিতে প্রতিবাদ জানাতে বাধ্য হয়ে বিএসএফ ক্যাম্পের সামনে বিক্ষোভে সামিল হন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ঘটনার জেরে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অধীন সিপাইপাড়া গ্রামে মূলত কৃষিকাজের ওপরেই নির্ভরশীল মানুষজন। এই সময় প্রায় সব জমিতেই টমেটো, লংকা, সরিষা, আলু ও ভুট্টার চাষ হয়েছে। কৃষকদের অভিযোগ, রাতের বেলা গরু ও পাচারকারীদের পায়ের চাপে সদ্য লাগানো চারা গাছ ভেঙে যাচ্ছে। ফলে উৎপাদন কমার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক কৃষকই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
গোটা বিষয় নিয়ে এলাকার উপপ্রধান জানান,"সীমান্ত সংলগ্ন এলাকায় গরু পাচারের জেরে দীর্ঘদিন ধরেই কৃষকেরা সমস্যায় ভুগছেন। রাতের অন্ধকারে আবাদী জমির ওপর দিয়ে গরু নিয়ে যাওয়ার ফলে নিয়মিত ফসল নষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসন ,বিএসএফের সঙ্গে আলোচনা করা হয়েছে। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের