নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের স্টেশন সংলগ্ন এলাকাজুড়ে হকার উচ্ছেদের ঘটনা রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলেছে। আর এই এলাকাজুড়ে বেআইনি দখলদারমুক্ত করার অভিযান আরও জোরদার করার বার্তা দিল রাজ্য সরকার। ফুটপাথ দখল, অবৈধ হকার বসানো এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি নিয়ে কড়া অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
দমদম, শিয়ালদহ , যাদবপুর, নিউ মার্কেট সহ কলকাতা ও সংলগ্ন বিভিন্ন এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে রেলওয়ে এবং পুরসভার যৌথ উদ্যোগে হকার উচ্ছেদ অভিযান চলছে। দীর্ঘদিন ধরে ফুটপাথ ও সরকারি জমি দখল করে ব্যবসা চালানোর অভিযোগ ছিল। এর ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানজট ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যাও তৈরি হচ্ছিল।
এই পরিস্থিতিতে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ' ফুটপাথ দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে। সেই ফুটপাথকে জবরদখল করার অধিকার কারও নেই। যেখানে সরকারের খালি জায়গা আছে, সেই জায়গা যদি জনগণের প্রয়োজনের না হয়, সেখানে বৈধ অবৈধ কেউ যদি বসে থাকেন মানবিকভাবে দেখব।'
মুখ্যমন্ত্রী আরও বক্তব্য, ' কলকাতার রাস্তা, ফুটপাতে হাঁটার অধিকার আছে জনগণের। এটা কারও হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। জনগণ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি-বিধায়করা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, আমি জনগণের প্রতি দায়বদ্ধ। জনগণের স্বার্থ যেখানে জড়িত সেখানে সেটাই অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনও ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না।'
হকারদের উদ্দেশ্যে আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ' পুনর্বাসনের জন্য আস্তে আস্তে সরকারি স্কিম আনা হবে। হকারদের জন্য ভারত সরকারের স্কিমও আছে। সেই সব সুযোগ সব পাবেন হকাররা। কিন্তু নিউমার্কেটের রাস্তাই দখল করে নেবেন, মোটরসাইকেলও যেতে পারবে না। রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর-মেটিয়াবুরুজে যা খুশি করবেন, এটার জন্য জনগণ আমাকে মুখ্যমন্ত্রী করেনি।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের