নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - জনসমক্ষে মহাত্মা গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সরব হল জাতীয় কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি এলাকায়। পাশাপাশি রাজনৈতিক মহলেও উঠেছে নিন্দার ঝড়। যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাফাই মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামনেই বিধানসভা নির্বাচন। তাই দলীয় কর্মীদের নিয়ে একটি সভা করছিলেন বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়। অভিযোগ, সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি মহাত্মা গান্ধীকে 'দেশদ্রোহী' বলে সম্বোধন করেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা তৈরি হয়। ঘটনার প্রতিবাদে প্রথমে তৃণমূল পথে নামে। তবে সোমবার রাতে সরাসরি থানায় লিখিত অভিযোগ জমা দেয় স্থানীয় কংগ্রেস প্রতিনিধিরা।

এ বিষয়ে ধূপগুড়ির কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায় জানান, 'জাতির জনককে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ওই প্রার্থীর পদ খারিজের দাবি জানাচ্ছি। পাশাপাশি তার কঠোর শাস্তির আবেদন নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। যদি অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হয়, তবে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের