নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অন্যান্য উৎসবের মতো বড়দিনেও সৃষ্টিশীলতার ছোঁয়া রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রিসমাস উপলক্ষ্যে নিজেই কলম ধরলেন বাংলার প্রশাসনিক প্রধান। নিজের লেখা গান সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে রাজ্যবাসী-সহ সকলকে বড়দিনের শুভেচ্ছা জানালেন তিনি। গানের মাধ্যমে বিশ্বশান্তি ও সম্প্রীতির বার্তাই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
বুধবার সোশ্যাল মিডিয়ায় ৩ মিনিট ৫৩ সেকেন্ডের একটি গানের ভিডিও প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। সুরেলা কণ্ঠের সঙ্গে মিলেমিশে গানের কথায় ফুটে উঠেছে শান্তি, ভালোবাসা ও মানবিকতার আহ্বান। গানটির চিত্রায়ণে কলকাতার একাধিক পরিচিত স্থানকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বড়দিনে শিশুদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সময় কাটানোর কিছু আবেগঘন মুহূর্তও স্থান পেয়েছে ভিডিওতে।
প্রসঙ্গত, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে কবিতা, গান কিংবা শিল্পের মাধ্যমে শুভেচ্ছা জানানোর রীতি দীর্ঘদিন ধরেই বজায় রেখে চলেছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো, কালীপুজো থেকে ভাইফোঁটার পর বড়দিনেও নিজের গানের মাধ্যমে শুভেচ্ছাবার্তা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের