নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যে স্বপ্ন, উন্মাদনা আর আবেগ কয়েক মাস ধরে তিলোত্তমাকে মাতিয়ে রেখেছিল, শনিবার তা মুহূর্তেই রূপ নিল বিশৃঙ্খলা ও হতাশায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে এক নজর দেখার অপেক্ষায় থাকা হাজার হাজার দর্শকের সেই আবেগ শেষ পর্যন্ত চাপা পড়ে গেল ভাঙচুর, উত্তেজনা ও পুলিশের লাঠিচার্জে।
শনিবার যুবভারতী স্টেডিয়ামে মেসির গাড়ি প্রবেশ করতেই ‘মেসিম্যানিয়া’য় ফেটে পড়ে গ্যালারি। বিশ্ব ফুটবলের রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য চড়া দামে টিকিট কেটেছিলেন হাজার হাজার সমর্থক। মেসি দর্শকদের একাংশের উদ্দেশ্যে অভিবাদন জানালেও অভিযোগ, গোটা সময় তাকে ঘিরে থাকেন মন্ত্রী ও ভিআইপিরাই। ফলে সাধারণ দর্শকরা ঠিকভাবে প্রিয় তারকাকে দেখতে পাননি। এই ক্ষোভ থেকেই ধীরে ধীরে উত্তেজনা ছড়াতে থাকে গ্যালারিতে। আচমকাই স্টেডিয়ামের এক দিক থেকে বোতল ছোড়া শুরু হয়। ভেঙে ফেলা হয় তাঁবু, কোথাও আগুন জ্বালানোর ঘটনাও ঘটে।
এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। সেখানে দেখা যায়, যুবভারতী ক্রীড়াঙ্গনে হাতে গেরুয়া পতাকা নিয়ে, ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে একদল দুষ্কৃতী গ্যালারির ফেন্সিং টপকে মাঠে নেমে তাণ্ডব চালাচ্ছে। ঘটনায় একদিকে যখন প্রশ্ন উঠছে এরা মাঠের মধ্যে প্রবেশ করলো কিভাবে, একইরকম ভাবে এই ঘটনাকে ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। আয়োজকদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের