নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই প্রকল্প সম্পন্ন করার লক্ষ্য নিয়ে তদারকি বাড়ানো হয়েছে। বহুকাল ধরে বন্যা দুর্ভোগে জর্জরিত বাসিন্দাদের মধ্যে স্বস্তির আবহ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , ঘাটাল শহর থেকে শিলাবতী নদীর বন্দর পর্যন্ত দূরত্ব প্রায় ২৩ কিমি। বহুবার পরিকল্পনা ঘোষণা হলেও, এতদিন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে সেচ দফতরের তত্ত্বাবধানে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে খননের কাজ চালু হয়েছে। যার জন্য বরাদ্দ হয়েছে ৫০০ কোটি টাকা।

কোথাও নদীর তলদেশ থেকে পলি তোলা হচ্ছে, আবার কোথাও প্রশস্ততা বৃদ্ধি করে জল ধারণ ক্ষমতা বাড়ানোর কাজ চলছে। প্রকল্পটি সম্পূর্ণ হলে আশপাশের বিস্তীর্ণ এলাকার বন্যা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন বাসিন্দারা।
এলাকার বাসিন্দা সারথি মান্না জানান, 'প্রতিবছর বর্ষা এলেই বন্যার ভয়ে আতঙ্কে দিন কাটে। পরিবার পরিজন নিয়ে চরম সমস্যায় পড়তে হয়। সাপ, অন্যান্য প্রাণীর ভয়ও থাকে। এতদিন পর এই কাজ শুরু হওয়ায় আমরা ভরসা পাচ্ছি, আগামীদিনে পরিস্থিতির উন্নতি হবে'।
এ প্রসঙ্গে পঞ্চায়েত পুরপ্রধান তুহিনকান্তি বেরা জানান, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই ঘাটাল মাস্টার প্লান বাস্তবায়নের পথে এগোচ্ছে। ঘাটালের মানুষকে জলযন্ত্রণা থেকে মুক্তি দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। দীর্ঘদিনের সমস্যাকে উপলব্ধি করে কাজ শুরু হওয়ায় আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের