নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সরকারি আবাস যোজনা দেওয়ার নাম করে আত্মসাৎ করা অর্থ অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দিনহাটা মহকুমার বুড়িরহাট ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তবে বিক্ষোভের আঁচ পেয়েই এলাকা ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত দুই শাসকদলের জনপ্রতিনিধি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িরহাটের তৃণমূলের পঞ্চায়েত সদস্য কুমার দিলীপ নারায়ণ ও সদস্যা জয়ন্তী রায়ের বিরুদ্ধে সরব হন এলাকাবাসী।
তাদের দাবি, সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। অভিযোগ, ঘরপিছু কারও কাছ থেকে ১০ হাজার, ২০ হাজার আবার কারও কাছ থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পর্যন্ত কাটমানি তোলা হয়েছে। অথচ তারপরেও মেলেনি বাড়ি।

রাজ্যে গত চারঠা মে ক্ষমতা পরিবর্তনের পর থেকেই মানুষ অন্যায়ের বিরুদ্ধে আরও বেশি সরব হচ্ছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে কড়া অবস্থানের কথাও তুলে ধরেন বাসিন্দারা। এই আবহে মঙ্গলবার দুপুরে টাকা ফেরতের দাবিতে ওই দুই জনপ্রতিনিধির বাড়ির সামনে পৃথকভাবে অবস্থান বিক্ষোভ দেখান স্থানীয়রা। তবে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ চললেও শেষ পর্যন্ত অভিযুক্ত বা তাদের পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।
বিক্ষোভকারী সুচিত্রা বর্মন বলেন, ‘আমার টাকাটা নিয়েছে পঞ্চায়েত সদস্যা জয়ন্তী রায় বর্মন। ঘর পাইয়ে দেওয়ার কথা বলে বহু মানুষের কাছ থেকেই অর্থ নেওয়া হয়েছে। ১০ হাজার, ২০ হাজার-যার কাছে যেমন পেরেছে নিয়েছে। এখন আমরা সব ফেরত চাইছি। সেটা না পেলে এখান থেকে উঠব না'।
অন্য বিক্ষোভকারী জ্যোতিষ বর্মন বলেন, ‘আমার কাছ থেকে ঘর দেওয়ার নাম করে ৩৫ হাজার টাকা নেওয়া হয়েছিল। অথচ এখনও কিছুই মেলেনি। তাই এখন সেই অর্থ ফেরতের দাবিতে আন্দোলনে নেমেছি। দ্রুত ব্যবস্থা না হলে প্রশাসনের দ্বারস্থ হবো'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের