নিজস্ব প্রতিনিধি, তেহরান - ২ সপ্তাহ হয়ে গিয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। এখনও যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। বাতাসে বারুদের গন্ধ। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো আঁধার। এই আবহে ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।
অভিযোগ, ধৃতরা ইরানের সেনা ঘাঁটি ও নিরাপত্তা বিভাগ সম্পর্কিত গোপন খবর পাচার করছিল ইজরায়েলকে। ইরানের উত্তর-পশ্চিমের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। এখনও গ্রেফতারি চলছে। এই বিষয়ে এক বিবৃতি দিয়ে জানিয়েছে পশ্চিম আজারবাইজানের সরকারি কৌসুলির দফতর।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে একের পর এক মিসাইল হামলা চালায় ইজরায়েল। সঙ্গ দিয়েছিল প্রিয় বন্ধু আমেরিকা। যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর। প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি-নাতনি, ধর্মগুরুর পুত্রবধূ। জবাবে বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের মার্কিন সেনাঘাঁটিগুলিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান।
শুক্রবার গভীর রাতে ইরানের প্রধান তেলের ঘাঁটি খার্গ দ্বীপ, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের বেশ কয়েকটি ঘাঁটিতে একাধিক মিসাইল হামলা চালিয়েছে আমেরিকা। হামলার পর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লেখেন, “কিছুক্ষণ আগে আমার নির্দেশে ইরানের মুকুটের রত্ন খার্গে দ্বীপে বোমাবর্ষণ করেছে আমেরিকার সেনা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সব সামরিক কাঠামো। মানবিক কারণে তেলের পরিকাঠামোয় হাত দিইনি আমরা। কিন্তু ইরান যদি হরমুজ় দিয়ে জাহাজ চলাচল করতে না দেয়, তাহলে সিদ্ধান্ত পাল্টাব।“
খার্গ দ্বীপ ইরানের প্রাণভোমরা। প্রধান তেলের ঘাঁটি রয়েছে খার্গ দ্বীপে। ইরানের সমুদ্র উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ আইল্যান্ড। প্রবাল দিয়ে ঘেরা এই দ্বীপ। সেখানে রয়েছে ইরানের সবচেয়ে বড় তেল স্টোরেজ ট্যাঙ্ক এবং রফতানির পাইপলাইন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এখান থেকে প্রায় ১৩.৭ মিলিয়ন ব্যারেল তেল রফতানি করেছে ইরান।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের