নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খাস কলকাতায় একাকী বৃদ্ধের রহস্যমৃত্যু। সল্টলেকের একটি ঘর থেকে উদ্ধার করা হয়েছে বৃদ্ধের মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেক চত্বরে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃতের নাম সুজয় দত্ত। বয়স আনুমানিক ৬০ এর বেশি। সল্টলেকের জিসি ব্লকের ৫৪ নম্বর বাড়িতে একাই থাকতেন। শুক্রবার সকালে তাঁর পাশের বাড়িতে কয়েকজন শ্রমিক কাজে এসেছিলেন। তারাই প্রথমে একটি দুর্গন্ধ পান। এরপর খবর দেন এলাকার বাসিন্দাদের। তাঁরা বিধাননগর দক্ষিণ থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর তারা দেখে ভেতর থেকে দরজা বন্ধ।
বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলে পুলিশ। ঢুকতেই দেখেন মেঝেতে পচা গলা অবস্থায় পড়ে রয়েছে সুজয়বাবুর দেহ। সঙ্গে সঙ্গে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আসল কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের