নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রতিনিধি বদলের দাবিতে বিক্ষোভ দেখল গেরুয়া শিবিরের সমর্থক-সহ মতুয়া সম্প্রদায়ের মানুষজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকায়। স্থানীয়দের মতে, ভোটের লড়াইয়ের আগে এই ক্ষোভ প্রশমিত না হলে সংশ্লিষ্ট আসনটি ধরে রাখা পদ্ম শিবিরের পক্ষে দুরূহ হয়ে উঠতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে , সম্প্রতি বিজেপির পক্ষ থেকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেখানে কৃষ্ণগঞ্জ কেন্দ্রে জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি সুকান্ত বিশ্বাসকে মনোনীত করা হয়েছে। এর পর থেকেই দলীয় কর্মীদের একাংশ ও মতুয়া ভক্তদের মধ্যে গভীর অসন্তোষ দানা বাঁধছিল। যার জেরে কৃষ্ণগঞ্জের চৌগাছা কালী মন্দির সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে তীব্র প্রতিবাদ জানান শতাধিক মতুয়া অনুসারী-সহ বিজেপি সমর্থক।

প্রতিবাদীদের স্পষ্ট কথা, বিধানসভার বাইরের কোনও ব্যক্তিকে তাঁরা নেতা হিসেবে মানবেন না। আন্দোলনকারীদের দাবি, সুকান্ত বিশ্বাস এই এলাকার ভূমিপুত্র নন। বিপদে-আপদে তাঁকে পাশে পাওয়া যাবে না। তাই ঘরের ছেলেকে প্রার্থী করার জোরালো দাবি তুলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই পথ অবরোধে সামিল হন। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে।
বিক্ষোভকারী এক ব্যক্তি জানান, 'যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁকে নিয়ে আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা নেই। শুধুমাত্র তিনি এই মাটির সন্তান নন। আপদে-বিপদে পাশে পাওয়া যাবে না, তাই তাঁকে আমরা গ্রহণ করব না। অবিলম্বে এই সিদ্ধান্ত বদল করতে হবে'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের