নিজস্ব প্রতিনিধি , নদীয়া - মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে টোটোচালকের বাড়িতে হানা দেওয়া হয়। তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালীগঞ্জে।
পুলিশ সূত্রে জানা গেছে , ধৃত সাদ্দাম হোসেন শেখের বাড়ি কালীগঞ্জ থানার বড়চাঁদঘর গ্রাম পঞ্চায়েতে। টোটো চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালায় বিশাল পুলিশ বাহিনী। তল্লাশির সময় ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হয় ৩২ লক্ষ টাকা। পাশাপাশি উদ্ধার হয় প্রায় ৫০০ গ্রাম হেরোইন সহ বিপুল পরিমান মাদক। ঘটনায় সাদ্দাম হোসেন শেখ ও তার ছেলে আক্তার শেখকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে বৃহত্তর মাদক পাচার চক্র জড়িত থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে। উদ্ধার হওয়া টাকা কোথা থেকে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের