6a54f3cfb3192_Gallery_1783952261499
জুলাই ১৩, ২০২৬ বিকাল ০৭:৫৪ IST

গণেশের মৃত্যুতে ফের ফুঁসছে নেপাল! রাস্তায় জেন জি-রা, চাপে বলেন্দ্র সরকার

নিজস্ব প্রতিনিধি , কাঠমান্ডু - ফের বড়সড় অসন্তোষের আবহ তৈরি হল নেপালে। বাইকচালকের মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে তীব্র ক্ষোভ উপচে পড়েছে। কাঠমান্ডু মেট্রোপলিটন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে জেন জি-রা। এই কাণ্ডকে ঘিরে সরকারের বিরুদ্ধেও সরব হয়েছে যুবসমাজ। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। মৃত যুবকের নাম গণেশ নেপালি। তিনি একটি অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। যাত্রী পরিবহন করেই তাঁর সংসার চলত। এদিন তিনি পাসপোর্ট অফিসের সামনে নিজের মোটরবাইক রেখেছিলেন। অভিযোগ, সরকারি জায়গায় যান রাখার কারণে তাঁর কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা নেওয়া হয়। স্থানীয়দের একাংশের দাবি, ওই দণ্ডের অর্থ দিতে সমস্যার কথা জানিয়েছিলেন গণেশ। কিন্তু কর্তৃপক্ষ তাঁর আবেদনে কর্ণপাত করেনি। শুরু হয় তর্ক-বিতর্ক। এর মাঝেই নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে নিন  গণেশ।

এরপর দগ্ধ অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা শুরু হয়। শুক্রবার ভোরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক পরিণতির পরই রাজধানীর বিভিন্ন এলাকায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে। নতুন প্রজন্মের বহু মানুষ পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, শহরের প্রশাসনিক কাজ পরিচালনায় সহায়তা করাই এই বাহিনীর কাজ।

নেপাল পুলিশের মতো কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার তাদের নেই। তা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর আগেও হকার উচ্ছেদ নিয়ে একই প্রশাসনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। বিষয়টি কেন্দ্র করে নেপালের পার্লামেন্টেও সরব হয়েছে বিরোধী শিবির। নেপালি কমিউনিস্ট পার্টি ও নেপালি কংগ্রেস বর্তমান শাসকের তীব্র সমালোচনা করেছে।

পরিস্থিতি জটিল হয়ে ওঠার পর ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এই দলের নেতৃত্বে রয়েছেন নেপাল পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল গোবিন্দ থাপলিয়া। উল্লেখযোগ্যভাবে, গত বছর সমাজমাধ্যমে বিধিনিষেধের প্রতিবাদ থেকে শুরু হয়েছিল জেন জি ক্ষোভ। পরে তা দুর্নীতিবিরোধী বৃহত্তর বিদ্রোহের রূপ নেয়। সেই গণবিক্ষোভে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে বহু তরুণ ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছিল যুবসমাজ।

পরবর্তী সময়ে তিনি কুর্সি ছাড়তে বাধ্য হন। এরপর অনুষ্ঠিত নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বড় সাফল্য পায়। ১৬৫টি আসনের মধ্যে ১২৫টি আসনে জয় পায় দলটি। তারপর দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বলেন্দ্র শাহ। তবে সাম্প্রতিক এই ট্র্যাজেডিকে ঘিরে তাঁর ক্যাবিনেট নতুন চাপের মুখে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

আরও পড়ুন

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

দাবানল নেভাতে গিয়ে আকাশেই ভয়াবহ দুর্ঘটনা! দুই কপ্টারের সংঘর্ষে মৃত ২
আগস্ট ০৩, ২০২৬

জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট

অশান্তিতে রক্তাক্ত নেপাল! মৃত্যু ৩ জনের, জারি কার্ফু
আগস্ট ০৩, ২০২৬

ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি

২ বছর পর প্রথমবার প্রকাশ্যে আসবেন হাসিনা! দিল্লির অনুষ্ঠানে উঠবেন মঞ্চে
আগস্ট ০২, ২০২৬

বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা

ক্যানসারের টিকায় বড় সাফল্য! সুস্থ রোগী, দাবি রুশ গবেষকদের
আগস্ট ০১, ২০২৬

মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের