নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - গঙ্গাসাগর মেলায় বড়সড় বিপত্তি। শুক্রবার ভোরে কপিলমুনি আশ্রম চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক অস্থায়ী ছাউনি। ভোরের শান্ত পরিবেশ হঠাৎই আতঙ্কে বদলে যায়। মেলা শুরুর আগে ছাউনি পুড়ে যাওয়ার ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
শুক্রবার ভোর চারটে থেকে সাড়ে চারটার মধ্যে কপিলমুনি আশ্রম সংলগ্ন ২ নম্বর রোডের অস্থায়ী হোগলার ছাউনিগুলিতে আগুন লাগে। শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি ছাউনিগুলি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী আকার নেয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়। ভোরবেলার হাওয়ায় আগুন আরও ভয়াবহ রূপ নেয়, পুড়ে যায় একাধিক ছাউনি। আগুন দেখতে পেয়ে প্রথমে স্থানীয়রা বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
দ্রুত স্থানীয় বাসিন্দারা দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি প্রশাসনের আধিকারিক ও স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা ঘটনাস্থলে উপস্থিত হন। সাগরের বিডিও কানাইয়া কুমার রাও-সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনা প্রসঙ্গ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে কোনও পুণ্যার্থীদের ছাউনি ভস্মীভূত হয়নি। তবে তথ্য ও সংস্কৃতি দফতর, পুলিশ এবং সংবাদমাধ্যমের ব্যবহৃত বেশ কয়েকটি অস্থায়ী ছাউনি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা রান্নার উনুন থেকে আগুন লেগে থাকতে পারে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের