নিজস্ব প্রতিনিধি, উইলমিংটন - মার্কিন বিশ্ববিদ্যালয়ে গণহত্যার ষড়যন্ত্রের গ্রেফতার করা হল এক পাক বংশোদ্ভূত যুবককে। অভিযুক্তের কাছে থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র, নোটবুক। ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে মার্কিন পুলিশ।
সূত্রের খবর, ধৃতের নাম লুকমান খান। বয়স ২৫ বছর। গত ২৪ নভেম্বর রাতে আমেরিকার উইলমিংটন পার্কের কাছে একটি ট্রাকের মধ্যে ছিলেন অভিযুক্ত। যুবকের গতিবিধি সন্দেহজনক ছিল। তৎক্ষণাৎ তল্লাশি অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে ট্রাক থেকে উদ্ধার হয় একটি নোটবুক, বন্দুক সহ প্রচুর অস্ত্রসস্ত্র।
মার্কিন পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নোটবুকে ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের মানচিত্র আঁকা ছিল। সেখান থেকে থানার দূরত্ব কত, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ-বাহিরের পথ সহ একাধিক গুরুত্বপূ্র্ণ তথ্য নথিভুক্ত ছিল ওই নোটবুকে। পাকিস্তানে লুকমান খানের জন্ম হলেও বর্তমানে আমেরিকায় থাকে। মার্কিন নাগরিক তিনি। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের