নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটগণনার ঠিক আগে কলকাতা পুলিশের অন্দরেই নাটকীয় রদবদল। কালীঘাট থানার ওসি পদে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার পরিবর্তন ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। শেষপর্যন্ত নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলাই বাগকে।
আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা পোস্টের বিতর্কের জেরে আগেই সরানো হয়েছিল প্রাক্তন ওসি গৌতম দাসকে। তার জায়গায় শনিবার দায়িত্ব দেওয়া হয় চামেলি মুখোপাধ্যায়কে। কিন্তু সেই নির্দেশিকা রবিবার বাতিল করে নতুন করে কালীঘাট থানার ওসি করা হয় বলাই বাগকে। যিনি আগে ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি পদে ছিলেন। এই দ্রুত রদবদলের কারণ এখনও স্পষ্ট নয়।
তবে ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। গৌতম দাসের একটি বিতর্কিত ছবি ঘিরেই এই পরিবর্তনের সূত্রপাত। সেই ছবিতে তাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় বলে অভিযোগ ওঠে, যা নিয়ে রাজনৈতিক মহলেও সমালোচনা শুরু হয়। এরপরই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের