নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটগণনার দিন শহরজুড়ে কড়া নিরাপত্তা বলয়। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলকাতায় নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন। গণনাকেন্দ্র ঘিরে দ্বিস্তরীয় থেকে ত্রিস্তরীয় নিরাপত্তা, সঙ্গে রাস্তায় নামছে অতিরিক্ত বাহিনী।
সোমবার শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হচ্ছে প্রায় তিন হাজার অতিরিক্ত পুলিশকর্মী। থাকছেন অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরাও। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখবে কলকাতা পুলিশ। কলকাতায় মোট আটটি কেন্দ্রে ভোটগণনা হবে - যার মধ্যে রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, হেস্টিংস হাউস, এপিসি রায় পলিটেকনিক, বিহারীলাল কলেজ, সেন্ট থমাস বয়েজ স্কুল, সাখোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি।
প্রত্যেকটি গণনাকেন্দ্রের ভিতরে থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র পুলিশ অফিসার এবং কনস্টেবলদের কড়া পাহারা। কেন্দ্রের বাইরে ২০০ মিটার ব্যাসার্ধে জারি থাকবে কঠোর নিষেধাজ্ঞা, কোনও সমর্থককে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়াও গণনা শেষ হওয়ার পর শহরজুড়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ টহল চলবে, যাতে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের