নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – জেন জি-র আন্দোলনের জেরে একপ্রকার বাধ্য হয়েই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন কেপি শর্মা ওলি। নেপালের মসনদে বসেছেন সুশীলা কারকি। এবার গোষ্ঠীদ্বন্দ্বে অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে। জারি করা হয়েছে কারফিউ। বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় সীমান্ত।
সূত্রের খবর, উত্তেজনা ছড়িয়েছে ভারতের সীমান্তবর্তী পারসা এবং ধানুসা ধাম জেলায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত করা’ একটি ভিডিও নিয়ে উত্তজনা ছড়ায় পারসাতে। প্রতিবাদে পথে নেমেছেন বহু মানুষ। স্থানীয় একটি মসজিদে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। বিহারের রক্সৌল সংলগ্ন ভারত-নেপাল সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারতীয় সশস্ত্র সীমা বল (এসএসবি)।
উল্লেখ্য, তরুণ প্রজন্মের আগুনে নতজানু হয় নেপালের ওলি সরকার। সে দেশের সরকারের বিরুদ্ধে ২৬ টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষিদ্ধ, দুর্নীতি সহ একাধিক অভিযোগ তোলা হয়। পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৯ জনের। আহত ৪০০-র বেশি। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেও নেপালে পতন হয় ওলি সরকারের।
অগ্নিগর্ভ নেপালের দায়িত্বে তুলে দেওয়া হয়েছে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকির কাঁধে। দ্বন্দ্ব মিটিয়ে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ওপরেই আস্থা রেখেছে ‘জেন জি’। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে ইতিহাস গড়েছিলেন সুশীলা কারকি। এবার প্রথম মহিলা হিসেবে নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে ইতিহাসের পাতায় নাম তুলেছেন তিনি।
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...