নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - একসময় এলাকায় দাপট ছিল চোখে পড়ার মতো। রেলপুলিশের কোয়ার্টার থেকে স্থানীয় রাজনৈতিক প্রভাব সবই ছিল তার নিয়ন্ত্রণে বলে অভিযোগ। সেই বীজপুরের তৃণমূল যুব নেতা বনি এবার পুলিশের জালে। গ্রেফতারের পর স্যান্ডো গেঞ্জি ও বারমুডা পরিয়ে কোমরে দড়ি বেঁধে তাকে ঘোরানো হল গোটা এলাকায়। আর সেই সময়ই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
তদন্তের স্বার্থেই বৃহস্পতিবার ধৃত বনিকে বীজপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ড ও কাঁচরাপাড়া সংলগ্ন বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। এর আগেও সোমবার তাকে রেলপুলিশের কোয়ার্টার এবং নবীন পল্লি এলাকায় নিয়ে গিয়ে তদন্ত চালানো হয়েছিল। অভিযোগ, একসময় ওই রেল কোয়ার্টারগুলির দখল কার্যত বনির হাতেই ছিল। কে সেখানে থাকবে আর কে থাকবে না, সেই সিদ্ধান্তও নিত সে। এমনকি ওইসব এলাকায় অসামাজিক কাজকর্ম চলত বলেও অভিযোগ উঠেছে।
তবে পুলিশের হেফাজতে থাকলেও নিজেকে নির্দোষ দাবি করেছে বনি। তার বক্তব্য, 'যারা চুরি করেছে, তারা পালিয়ে গিয়েছে। আমি চুরি করিনি। তাই এখনও এখানেই আছি।' যদিও তদন্তকারীরা বনির বিরুদ্ধে একাধিক পুরনো অভিযোগ খতিয়ে দেখছেন। রাজ্যে পালাবদলের পর পুরনো আগ্নেয়াস্ত্র মামলায় বনির বিরুদ্ধে সক্রিয় হয় পুলিশ। অবশেষে মন্দারমণি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের