নিজস্ব প্রতিনিধি , হাওড়া - চাকরি ফেরতের দাবিতে আন্দোলনে অনড় শিক্ষকরা। নবান্ন অভিযানের মামলায় তাকে তলবের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে হাওড়া থানায় হাজির হলেন চাকরিহারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস। থানায় উপস্থিত হয়ে তিনি স্পষ্ট জানালেন, আটক বা গ্রেফতার তাকে দমাতে পারবে না।
সূত্রের খবর, চাকরিহারাদের আন্দোলন ও নবান্ন অভিযানকে ঘিরে একাধিকবার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের নাম সামনে এসেছে। সম্প্রতি ১৮ আগস্ট এসএসসি ভবন অভিযান ডাক দেওয়ায় আগেই পুলিশ সুমন বিশ্বাসকে আটক করে। মঙ্গলবার দুপুরে হাওড়া থানায় হাজির হন সুমন বিশ্বাস। সেখানে তিনি থানার এক পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করেন। গত জুলাই মাসে নবান্ন অভিযানের ঘটনায় তাকে এই তলব পাঠানো হয়েছিল।
থানায় এসে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, 'এর আগেও আমাকে থানা থেকে তলব করা হয়েছিল নবান্ন অভিযানের জন্য। এবার ১৮ আগস্ট এসএসসি ভবন অভিযানের জন্য ডাকা হয়েছে। প্রতিবারের মতন এই বারেও হাজিরা দিয়েছি। থানা থেকে বলল জামিন নিয়ে নিতে।'
তিনি আরও বলেন, 'আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশ্যই পরীক্ষা দেব। কিন্ত সেই পরীক্ষার জন্য আমাদের ২-৩ মাস সময় দিতে হবে। এই দাবিতেই আগামী ১ লা সেপ্টেম্বর আমরা এসএসসি ভবন অভিযান ডাক দিয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি, যারা অযোগ্য তাদের সরিয়ে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের