নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘদিন আদালতের হাজিরা এড়ানোর পর অবশেষে আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত আখতার আলি আত্মসমর্পণ করলেন। গ্রেফতারি পরোয়ানা জারি থাকার মধ্যেই শনিবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে হাজির হলেন তিনি। আখতার আলির আত্মসমর্পণের মাধ্যমে আরজি কর দুর্নীতি মামলায় নতুন মোড় এসেছে।
আরজি কর দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযুক্ত আখতার আলির বিরুদ্ধে আগেই আদালতের নির্দেশ অমান্য ও বারবার হাজিরা এড়ানোর অভিযোগ উঠেছিল। অসুস্থতার অজুহাতে একাধিকবার আদালতে অনুপস্থিত থাকার পর শুক্রবার তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে বিশেষ সিবিআই আদালত।
এরপর শনিবার হাসপাতাল থেকে ছুটি পেয়েই সরাসরি আলিপুর বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন আখতার আলি। আদালতে তিনি দাবি করেন, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তার আইনজীবীর পক্ষ থেকেও একই সুরে সওয়াল করা হয়। আদালতের কড়া অবস্থান ও গ্রেফতারি পরোয়ানার চাপেই শেষ পর্যন্ত আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন অভিযুক্ত। দীর্ঘদিন ধরে মামলার তদন্ত প্রক্রিয়ায় অসহযোগিতার অভিযোগ থাকায় আদালত আগেই কড়া বার্তা দিয়েছিল।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের