নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আয়বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি এবং আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার করা হয় বিধাননগর মেয়র পারিষদ তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে। আর এই গ্রেফতারির পরেই চাপ বাড়ল তৃণমূল নেতার। রাজ্য পুলিশের অভিযানের পর এবার তার আর্থিক লেনদেন ও বিপুল সম্পত্তির উৎস খতিয়ে দেখতে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফলে দেবরাজকে ঘিরে তদন্তে নতুন মাত্রা যোগ হল।
বুধবার সন্ধ্যায় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলি এলাকার একটি হোটেল থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে এসটিএফ ও বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি যৌথ দল। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর তিনি সেখানে আত্মগোপন করে ছিলেন বলে তদন্তকারীদের দাবি। গ্রেফতারির পর সম্ভাব্য বিক্ষোভ এড়াতে তাকে ভোররাতেই বাগুইআটি থানায় নিয়ে আসা হয়। এদিকে, দেবরাজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার নথি ও আর্থিক তথ্য খতিয়ে দেখা শুরু করেছে ইডি।
তার বিপুল সম্পত্তির উৎস, ব্যাঙ্ক লেনদেন , বেনামি সম্পত্তি এবং অর্থের গতিপথ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি রিপোর্ট দিল্লিতে পাঠানো হবে। সেই রিপোর্ট পর্যালোচনার পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, নির্বাচনের আগে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে আত্মীয়-পরিজন ও পরিচিতদের নামে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আয়বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি, জমি দখল এবং আর্থিক অনিয়মের একাধিক অভিযোগও তদন্তের আওতায় এসেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের