নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুর্নীতিকাণ্ডে বড়সড় নির্দেশ আদালতের। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত। একইসঙ্গে, তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যা মামলাকে আরও গুরুতর মোড় দিয়েছে।
একাধিকবার তলব সত্ত্বেও সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেননি আখতার আলি। আদালতে অনুপস্থিতির কারণ হিসেবে তিনি দাবি করেন, অসুস্থতার কারণে তিনি বর্তমানে একটি নার্সিংহোমে ভর্তি। তবে আদালতের পর্যবেক্ষণ, ইচ্ছাকৃতভাবেই তিনি শুনানি এড়িয়ে যাচ্ছেন। এই প্রেক্ষিতে কড়া অবস্থান নেয় আদালত। জানানো হয়েছে, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।
উল্লেখযোগ্যভাবে, গত বছরের ডিসেম্বর মাসেই আলিপুরের বিশেষ সিবিআই আদালত আখতার আলিকে একই ভাষায় সতর্ক করেছিল। তবুও তিনি আদালতে হাজির হননি। আর জি কর মেডিক্যালের দুর্নীতির মামলায় সিবিআইয়ের দাখিল করা সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে আখতার আলির। চার্জশিটে নাম ওঠার পর তিনি দাবি করেছিলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
তবে তার বিরুদ্ধে হাসপাতালের সরঞ্জাম সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতেই গত বছরের নভেম্বর মাসে স্বাস্থ্য দফতর তার ইস্তফা গ্রহণ না করে তাকে সাসপেন্ড করে। এরপর থেকেই তদন্তের আওতায় রয়েছেন তিনি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের