নিজস্ব প্রতিনিধি, কলকাতা – দেখতে দেখতে শীতকে ‘গুড বাই’ বলার সময় এসে গিয়েছে। ফেব্রুয়ারিতেই পাত্তারি গোটাচ্ছে শীত। কার্যত শীতের গতিতে ফুলস্টপ। বসন্তের আমেজ কলকাতায়। তাপমাত্রার পারদ চড়বে। রোদ ঝলমলে আকাশ থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই গোটা রাজ্যে। ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গে নেই।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। বর্তমানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রির ঘরে। তবে কিছুদিনের মধ্যেই তা পৌঁছতে পারে ১৯ ডিগ্রিতে। চলতি মাসের শেষের দিকেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিনের বেলায় গরম বেশি অনুভূত হবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮-২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আগামী ৩ দিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে। আগামী ৭ দিন রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রবিবার ও সোমবার সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে দার্জিলিংয়ে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের