নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আনন্দপুরের গুলশন কলোনিতে সশস্ত্র তাণ্ডবের ঘটনায় বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে দিল্লির রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, রবিবার বিকেল ৬টা নাগাদ নয়াদিল্লি রেলস্টেশন চত্বর থেকে মিনি ফিরোজকে গ্রেফতার করা হয়। হামলার পর থেকেই সে পলাতক ছিল। অবশেষে ঘটনার ১০ দিন পর পুলিশের জালে ধরা দিল মূলচক্রী। এর আগে এই ঘটনায় পুলিশ মহম্মদ সাজিদ, আহমেদ হোসেন ওরফে মহম্মদ মধু এবং রাজা খানকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে সাজিদের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল ও দুরাউন্ড গুলি এবং রাজার কাছ থেকে একটি পিস্তল ও দুরাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গুলশন কলোনির এক কারখানাকে ঘিরে দীর্ঘদিনের বিবাদের জেরে সংঘর্ষের সূত্রপাত। গত বৃহস্পতিবার একটি গোষ্ঠী এসে কারখানার মালিককে ভয় দেখালে অন্য গোষ্ঠী তার প্রতিবাদ করে। এরপরই শুরু হয় সংঘর্ষ, চলে অন্তত তিন রাউন্ড গুলি। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের