নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিট প্রশ্নফাঁস ইস্যুতে কলকাতার বিক্ষোভ ঘিরে অশান্তির পর কড়া অবস্থান নিল রাজ্য সরকার। বিক্ষোভের নামে ভাঙচুর, পুলিশের উপর হামলা এবং সাংবাদিকদের হেনস্থার অভিযোগে একাধিক মামলা রুজু হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনেও ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই রেয়াত করা হবে না।
প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতায় হওয়া মিছিল ও জমায়েত শুক্রবার ব্যাপক বিশৃঙ্খলার রূপ নেয়। অভিযোগ, ডোরিনা ক্রসিং এলাকায় বিক্ষোভকারীদের একাংশ রাস্তা দখল করে অবরোধ সৃষ্টি করে। পুলিশ বারবার মাইকিং করে জমায়েতকে বেআইনি ঘোষণা করে এলাকা খালি করার নির্দেশ দিলেও তা উপেক্ষা করা হয় বলে দাবি। পুলিশের অভিযোগ, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো, লাঠি ও পাথর ছুড়তে শুরু করে।
শুধু পুলিশই নয়, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিক ও চিত্রসাংবাদিকদেরও হেনস্থার অভিযোগ ওঠে। এরপরই হেয়ার স্ট্রিট থানায় ছয়টি এবং এন্টালি থানায় একটি-সহ মোট সাতটি FIR দায়ের করা হয়েছে। কয়েকটি মামলা পুলিশের স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতেও রুজু হয়েছে। মামলাগুলিতে বেআইনি জমায়েত, সরকারি কর্মীদের কাজে বাধা, হামলা, রাস্তা অবরোধ, সরকারি নির্দেশ অমান্য, উস্কানি ও অশান্তি ছড়ানোর মতো একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
এই আবহে শনিবার বিধানসভায় ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'গতকালের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে মামলা যুক্ত হবে। এখনও পর্যন্ত মোট ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। যারা একজনও ছাত্র নন। ককরোচ পার্টির সদস্য নন। যারা আন্দোলনকারীদের অংশ নয়। তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।'
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের