নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গুরুপূর্ণিমার পবিত্র সকালে আধ্যাত্মিকতার আবহে বেলুড় মঠে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজির আশীর্বাদ গ্রহণের পাশাপাশি রাজ্যের উন্নয়ন নিয়েও আলোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহের আবহ তৈরি হয়।
বুধবার সকাল প্রায় এগারোটা নাগাদ বেলুড় মঠে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরুপূর্ণিমা উপলক্ষ্যে এদিন মঠে ভক্তদের ভিড় ছিল উল্লেখযোগ্য। মুখ্যমন্ত্রীকে দেখে অনেকেই শুভেচ্ছা জানান। তিনিও হাসিমুখে তাদের সঙ্গে কথা বলতে বলতে মিশনের প্রধান কার্যালয়ের দিকে এগিয়ে যান। সেখানে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজির সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। প্রথমেই পা ছুঁয়ে প্রণাম করে তার আশীর্বাদ নেন। পরে শ্রদ্ধার নিদর্শন হিসেবে পদ্মের মালা ও মা কালীর মূর্তি উপহার দেন।
পাশাপাশি মঠের অন্যান্য সন্ন্যাসী ও মহারাজদেরও প্রণাম করে তাদের হাতে উপহার তুলে দেন। বৈঠকে রাজ্যের উন্নয়ন, সমাজসেবা এবং মানবকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আধ্যাত্মিক মূল্যবোধের পাশাপাশি জনকল্যাণমূলক উদ্যোগে রামকৃষ্ণ মিশনের ভূমিকারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একাধিকবার বেলুড় মঠে এসে আশীর্বাদ নিয়েছেন। দুমাসের ব্যবধানে এদিন ফের তার বেলুড় সফর বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের