নিজস্ব প্রতিনিধি, লন্ডন – ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সভানেত্রী খালেদা জিয়া। ফুসফুস এবং হৃদ্যন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে তাঁর। নিউমোনিয়াও হয়েছে। তবে মাকে দেখতে বাংলা দেশে যেতে পারছে না খালেদা পুত্র তথা বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার সকালে লন্ডন থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারেক রহমান লিখেছেন, “খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে সকলে দোয়া অব্যাহত রেখেছেন। দেশ-বিদেশের চিকিৎসকদল সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান করছেন। বন্ধুপ্রতীম একাধিক রাষ্ট্রের তরফে সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে।“
তিনি আরও লিখেছেন, “পরিবারের তরফে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আশু রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখতে সকলকে অনুরোধ করছি। এমন সঙ্কটকালে মায়ের স্নেগস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনও সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু তা বাস্তবায়নের জন্য আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।“
সূত্রের খবর, লিভার সিরোসিস, কিডনি সংক্রান্ত সমস্যা, হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে খালেদা জিয়ার। ঢাকার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ৮০ বছর বয়সি খালেদার জন্য গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...