নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোমবার সকালে নরেন্দ্রপুরে চাঞ্চল্যকর ঘটনা। বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে উদ্ধার হল যুবকের গুলিবিদ্ধ দেহ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের ছড়িয়েছে। খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃতের নাম অরূপ মণ্ডল। তিনি রাজপুর-সোনারপুর এলাকার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। রবিবার রাতেই ঘটনাটি ঘটে বলে অনুমান। স্থানীয় সূত্রে জানা যায়, ফ্ল্যাটের ভিতর থেকে অস্বাভাবিক শব্দ ও অশান্তির খবর পেয়ে পরিবারের সদস্যদের জানানো হয়। পরে তারা ফ্ল্যাটে গিয়ে রক্তাক্ত অবস্থায় অরূপের দেহ পড়ে থাকতে দেখেন। দেহের পাশ থেকে একটি পিস্তল ও গুলিও উদ্ধার হয়েছে, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। প্রাথমিক তদন্তে মৃতের মাথায় আঘাতের চিহ্নও মিলেছে বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ যুবকের প্রেমিক প্রিয়াঙ্কা দাস সহ রাজু নামে এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশের অনুমান, সম্পর্কজনিত টানাপোড়েন থেকেই এই খুনের ঘটনা ঘটতে পারে। তবে আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই, যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের