নিজস্ব প্রতিনিধি , হাওড়া - গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড হাওড়ায়। পুড়ে ছাই হয়ে গেল একটি কাঠের গুদাম সহ একটি বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম। গুদামের সামনে থাকা একটি চার চাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় আহত হন কাঠের গুদামের মালিক। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সকালের পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সূত্রের খবর , ঘটনাটি হাওড়ার আমতার গগন মোড়ের। হাওড়ার আমতা থেকে নারিট যাওয়ার পথে গগন মোড়ের কাছে এই কাঠের গুদামটি রয়েছে। পাশেই রয়েছে একটি বৈদ্যুতিক সরঞ্জামের গুদামও। সোমবার গভীর রাতে হঠাৎই আগুন ধরে যায় কাঠের গুদামে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের বৈদ্যুতিন সরঞ্জামের গুদামে। এমনকি গুদামের সামনে থাকা একটি চার চাকাতেও আগুন ধরে যায়। এরপর দমকল ও আমতা থানায় খবর দেন স্থানীয়রা।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। এরপর আগুন নেভানো ভীষণই কঠিন মনে হলে আরও ২ টি ইঞ্জিন ডাকা হয়। হাওড়া গ্রামীণ পুলিশের সুপার সহ একাধিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। আবার ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দিতে নারাজ পুলিশ। সারারাত চেষ্টার পর মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের