নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের বুকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বাগুইআটিতে। নাকা চেকিং চলাকালীন সন্দেহজনক গতিবিধির জেরে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তল্লাশিতে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে কৈখালী এলাকার মণ্ডলগাঁথি সংলগ্ন টাটা গেটের কাছে নিয়মিত নাকা চেকিং চলছিল। সেই সময় এক ব্যক্তির আচরণে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশের। তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ওই ব্যক্তির কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি তাজা কার্তুজ উদ্ধার হয়। এরপরেই পুলিশ তাকে আটক করে এবং পরে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির নাম বিজয় চট্টোপাধ্যায়।
পুলিশের দাবি, অভিযুক্ত ওই আগ্নেয়াস্ত্র বা কার্তুজ রাখার কোনও বৈধ নথি দেখাতে পারেননি। ফলে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ধৃতকে শুক্রবার বারাসাত আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। তবে বেআইনি অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের