নিজস্ব প্রতিনিধি , হুগলী - রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করায় ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হন এক গৃহবধূ। প্রায় তিন বছর পর সেই ঘটনার বিচার করে গুরুত্বপূর্ণ রায় দিল হুগলী জেলা ক্রেতা সুরক্ষা আদালত। গ্যাস সরবরাহকারী সংস্থা আর ডিস্ট্রিবিউটরকে মিলিয়ে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে অতিরিক্ত সুদও দিতে হবে বলে জানিয়েছে আদালত।
সূত্রের খবর, ২০২৩ সালের ১১ অগস্ট ভদ্রেশ্বরের মল্লিককাটির বাসিন্দা সুতপা ঢোলে রান্না করছিলেন। সেই সময় হঠাৎ গ্যাস লিক হয়ে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে তার হাত আর পিঠের বেশ কিছু অংশ পুড়ে যায়। দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন। পরে ক্ষতিপূরণের দাবিতে পরিবার ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হয়।
মামলার শুনানিতে চিকিৎসার নথি আর প্রয়োজনীয় প্রমাণ আদালতে জমা দেওয়া হয়। ঘটনার পরে ডিস্ট্রিবিউটরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সিলিন্ডার পরীক্ষা করেন। লিক থাকা সিলিন্ডারের বদলে নতুন সিলিন্ডার দেওয়া হয়। ডেলিভারি সংক্রান্ত নথিতেও সিলিন্ডারে ত্রুটির উল্লেখ করা হয়। এই তথ্য মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে , নোটিস পাঠানো হলেও গ্যাস সংস্থা আর ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে কেউ হাজির হননি। সেই কারণে একতরফা রায় ঘোষণা করা হয়। আদালত জানিয়েছে, গ্যাস সংস্থাকে ৭৫ হাজার টাকা আর ডিস্ট্রিবিউটরকে ২৫ হাজার টাকা দিতে হবে। ৬০ দিনের মধ্যে ক্ষতিপূরণ না মেটালে পুরো টাকার উপর ৯ শতাংশ হারে সুদ দিতে হবে।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের