নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিউ গড়িয়ার এক অভিজাত আবাসনে নৃশংস খুনের ঘটনায় অবশেষে মিলল রহস্যভেদ। বৃদ্ধা খুনের ঘটনায় অবশেষে ধরা পড়ল অভিযুক্ত আয়া ও তার সঙ্গী। তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে লুট হওয়া গয়নাও।
সূত্রের খবর, নিউ গড়িয়ার এফ ব্লকের একটি দোতলা বাড়িতে স্বামী প্রশান্ত দাসকে নিয়ে থাকতেন ৭৯ বছরের বিজয়া দাস। ছেলে থাকেন জার্মানিতে, মেয়ে মুম্বইয়ে। শুক্রবার সকালে তাদের ঘর থেকে উদ্ধার হয় হাত - পা বাঁধা বৃদ্ধার মৃতদেহ। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তে জানা যায়, গলা টিপে শ্বাসরোধ করার পাশাপাশি মাথায় আঘাত করে খুন করা হয়েছে বৃদ্ধাকে। তদন্তে নেমে পুলিশ সংগ্রহ করে বাড়ির সিসিটিভি ফুটেজ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ভোরে পরিচারিকা কাজ সেরে চলে যাওয়ার পর আয়াকে বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। তারপরই বন্ধ হয়ে যায় সিসিটিভি এবং মূল সুইচ। পুলিশের অনুমান, চিকিৎসার খরচের টাকা বাড়িতে আছে জানতে পেরেই লোভে পড়ে পরিকল্পিতভাবে খুন ও লুট চালায় আয়া ও তার সঙ্গী।
লুটের পর দুপুরে হোম ডেলিভারিতে আসা খাবার নেয় সে যাতে কেউ সন্দেহ না করে। সন্ধের মধ্যেই পিছনের দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্তরা। দীর্ঘ তল্লাশির পর কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় খোঁজ চালিয়ে পুলিশ অবশেষে রায়দিঘি থেকে গ্রেফতার করেছে অভিযুক্ত আয়া ও তার সঙ্গীকে। উদ্ধার হয় চুরি যাওয়া গয়নাও।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের