নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধাননগর স্টেশনে ঢুকতেই হাবড়া - শিয়ালদহ লোকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকা একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে শুরু করতেই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ব্যস্ত সময় এই অগ্নিসংযোগের ঘটনার সাময়িক ভাবে ব্যাহত হয় পরিষেবা।
বুধবার বিকেলে নির্ধারিত সময়েই হাবড়া থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনটি রওনা দেয়। ট্রেনটি বিধাননগর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই পিছনের দিকের একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। অল্প সময়ের মধ্যেই সেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা কামরা সহ প্ল্যাটফর্ম। প্রাণ বাঁচাতে যাত্রীরা তড়িঘড়ি ট্রেন থেকে নামার চেষ্টা করলে হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২ টি ইঞ্জিন সহ রেলের আধিকারিকরা। প্রথমেই যাত্রীদের নিরাপদে নামিয়ে ট্রেনটি খালি করে দেওয়া হয়। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, ব্রেকের গণ্ডগোলের জেরেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা। তবে দ্রুত পদক্ষেপের জেরে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের