নিজস্ব প্রতিনিধি , বীরভূম - জেলায় জেলায় হাড় কাঁপানো ঠান্ডা। গরম জামা , টুপি ছাড়া বাইরে বেরোনো দায়। এমতাবস্থায় নেশার চরম সীমায় পৌঁছে গিয়েছে বোলপুর ও শান্তিনিকেতনের বাসিন্দারা। ঠাণ্ডা থেকে নিজেদের বাঁচাতে হোক বা আনন্দে প্রায় আড়াই কোটি টাকার মদ কিনলেন নেশারিরা। যেই খবর ছড়াতেই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া।
২৩-২৮ শে ডিসেম্বরের মধ্যে ছিল পৌষমেলা। এই ৬ দিনে বোলপুর ও শান্তিনিকেতনের ৪৪ টি দোকান থেকে ২ কোটি ৪৯ লক্ষ ৯৬ হাজার ৪১১ টাকার মদ বিক্রি হয়েছে। এটা কোনো আন্দাজ করা হিসেবে নয় বরং আবগারি দফতরের থেকে পাওয়া তথ্য।
এমন বেশকিছু মদ আছে যেগুলো ঠান্ডা থেকে বাঁচতে হয়তো একটু। হলেও সাহায্য করে। তবে সবচেয়ে বড় বিষয় , যেখানে গরমকালে বিয়ারের চাহিদা বেশি থাকে সেখানে এই প্রবল ঠান্ডাতেও পাগলের মত বিয়ার বিক্রি হয়েছে বোলপুর ও শান্তিনিকেতনে। ২৬ লক্ষ ৭ হাজার ৪৩০ টাকার বিয়ার বিক্রি করা হয়েছে।
এছাড়া , সবচেয়ে বেশি বিক্রি করা হয়েছে বিদেশি মদ। সারা বছরই বিদেশি মদের চাহিদা থাকে তুঙ্গে। তাই এই তথ্য অপ্রত্যাশিত নয়। ১ কোটি ২৫ লক্ষ ২৫ হাজার ৭৪০ টাকার বিদেশি মদ বিক্রি করা হয়েছে। বিদেশি মদের জন্য দোকানে দোকানে ভিড় ছিল চোখে পড়ার মত। দেশি মদের দিক থেকেও পিছিয়ে নেই দোকানগুলো। ৯৮ লক্ষ ৬৩ হাজার ২৪০ টাকার দেশি মদ বিক্রি করা হয়েছে। যেকোনো অনুষ্ঠানেই এখন মদের চাহিদা থাকে নজরকাড়া। তবে কোনো ৬ দিনে মদ বিক্রির হিসেবে এটি অন্যতম রেকর্ড।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের