নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে শহরের আন্তর্জাতিক বইমেলায় তৈরি হল প্রশাসনিক জটিলতা। ২০২৬ বইমেলায় থাকছে না বাংলাদেশি বুক স্টল। বিদেশ মন্ত্রকের ছাড়পত্র ছাড়া এবছর কলকাতা বইমেলায় কোনও বাংলাদেশের বুক স্টল স্থান পাবে না, এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছে বইমেলা কর্তৃপক্ষ।
প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলাকে কেন্দ্র করে বইপ্রেমীদের উত্তেজনা থাকে তুঙ্গে। রাজ্য জেলার পাশাপশি একাধিক বাইরের দেশের প্রকাশনীরাও এই বইমেলায় অংশ নেয়। তবে আসন্ন বইমেলায় দেখা যাবে একটু ভিন্ন চিত্র। সম্প্রতি বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে ভারত - বাংলাদেশ সম্পর্কে বেশ কূটনৈতিক জটিলতা দেখা দিয়েছে। আর তারই আঁচ থেকে এবার বাদ পড়ল না বইমেলাও।
বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বুক স্টল রাখার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে। তবে সেই অনুরোধে সরাসরি সম্মতি দেয়নি বইমেলা কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, ভারত সরকারের বিদেশ মন্ত্রকের অনুমোদন বা ছাড়পত্র ছাড়া বাংলাদেশি বুক স্টল বরাদ্দ করা সম্ভব নয়। বইমেলা কর্তৃপক্ষের স্পষ্ট দাবি, নির্ধারিত নিয়ম ও কূটনৈতিক প্রোটোকল মেনেই আন্তর্জাতিক অংশগ্রহণ নিশ্চিত করা হয়। সেই কারণে শুধুমাত্র হাইকমিশনের অনুরোধের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের