নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন তিনি। আগামী ৩ আগস্ট এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
চোখের জরুরি চিকিৎসার প্রয়োজনের কথা জানিয়ে বেশ কিছুদিন ধরেই বিদেশে যাওয়ার অনুমতি চাইছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, প্রথমে এসএসকেএম হাসপাতালে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করে তার শারীরিক পরীক্ষা করতে হবে। সেই বোর্ডের রিপোর্ট আদালতে জমা পড়ার পরই বিদেশযাত্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে এই নির্দেশে আপত্তি জানিয়ে অভিষেক সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর আবেদনে দাবি করা হয়েছে, ইডি-সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিটি তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন। আদালতের নির্দেশ মেনে কণ্ঠস্বরের নমুনাও জমা দিয়েছেন। তা সত্ত্বেও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পাওয়া যায়নি। বিষয়টি দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় আটকে থাকায় তিনি শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। আগামী ৩ আগস্ট এই মামলার শুনানি হতে পারে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের