নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ককরোচ পার্টির সমর্থনে কলকাতায় মিছিলের ডাক ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে উঠল পদ্মপুকুর-লালবাজার চত্বর। পুলিশ ও আদালতের অনুমতি না-মেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাস্তায় নামে কালীঘাট তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ একাধিক নেতা-কর্মীকে আটক করলে রাজনৈতিক উত্তেজনা আরও চরমে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন।
পুলিশি নিষেধাজ্ঞা বহাল থাকলেও নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পদ্মপুকুরে জড়ো হতে শুরু করেন তৃণমূল নেতা-কর্মীরা। পুলিশের বারবার সতর্কবার্তা উপেক্ষা করেই মিছিলের প্রস্তুতি চলতে থাকে। বিকেলের দিকে সেখানে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ঘিরে শুরু হয় স্লোগান, বাড়তে থাকে কর্মীদের ভিড়। এরপর মিছিল এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। অভিযোগ, সেই সময় পুলিশ ও তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র বচসা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ একাধিক তৃণমূল নেতাকে আটক করে প্রিজন ভ্যানে লালবাজারে নিয়ে যায়। এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'জুলুমবাজি করে কণ্ঠরোধ করার চেষ্টা করছে বিজেপি সরকার। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আমরা ছাত্রদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। ছাত্রদের আন্দোলনের চাপে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। এখানেও আমাদের প্রতিবাদকে ভয় পেয়েই আটকে দেওয়া হচ্ছে।'
এরই মধ্যে ঘটনাস্থলে মমতার আচরণ নিয়েও নতুন বিতর্কের সৃষ্টি হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকে ঘিরে ছিলেন দলের শীর্ষ নেতারা। সেই সময় এক মহিলা কর্মীকে ধাক্কা দেওয়া এবং পরে এক মহিলা পুলিশকর্মীর গায়ে হাত তোলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে লালবাজারে। আটক নেতাদের মুক্তির দাবিতে সেখানে পৌঁছান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন। লালবাজারের বাইরে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। অভিযোগ, গেটের ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়, যার জেরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের