নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জলমগ্ন শহরে একদিকে যেমন ভোগান্তির মুখে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী। তেমনই জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত বইয়ের জন্য খ্যাত কলেজস্ট্রিটও। জলের তোড়ে ভেসে গেল লক্ষ লক্ষ টাকার বই। পুজোর মুখে বড় ধাক্কা ব্যবসায়ীদের।
সূত্রের খবর, বই পাঠকদের জন্য কলেজস্ট্রিট স্বর্গ স্বরূপ। যেখানে দেশের নানা প্রান্ত থেকে পাঠকরা দুষ্প্রাপ্য ও দামি বই খুঁজতে আসেন। কিন্তু রাতভরের বৃষ্টিতে সেই চেনা কলেজস্ট্রিটের দৃশ্য যেন এক লহমায় পাল্টে গেল। জলমগ্ন শহরে একাধিক রাস্তায় জলাবদ্ধ পরিস্থিতি। এর হাত থেকে রেহাই মেলেনি কলেজস্ট্রিটের বইয়ের দোকানেরও। একাধিক দোকানে ভিতরে বইয়ের স্তূপে জল ঢুকে গেছে। বিক্রেতারা চেষ্টা করেও বাঁচাতে পারেনি একাধিক বই।

কোনো দোকানে দেখা যাচ্ছে বিক্রেতা ড্রামে জল তুলে বের করছেন, যেখানে বইয়ের পাতা ভিজে একাকার হয়ে গেছে। ভিজে যাওয়া পাতাগুলোও কোনক্রমে আলাদা করা সম্ভব নয়। ফুটপাতের পাশে ছড়িয়ে থাকা বইগুলোর অধিকাংশই কালো হয়ে পচে গন্ধ বের হতে শুরু করেছে।

শুধু তাই নয়, ভিজে বইয়ের সংস্পর্শে ভালো বইও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে বই বিক্রেতারা ভিজে-শুকনো বই আলাদা করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। পুজোর মুখে কলেজস্ট্রিটের বই ব্যবসায়ীদের জন্য যেমন বড়সড় ধাক্কা একইসঙ্গে, বই পাঠকদের জন্যও বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের