নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে কালীঘাট তৃণমূলের ডাকা মিছিলকে ঘিরে বুধবার হাজরায় চরম উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ, পাল্টা স্লোগান ও সংঘর্ষের আবহের মধ্যেই রাস্তায় নামেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিড় সামলাতে গিয়ে এক ব্যক্তিকে চড় মারার একটি ভিডিও সামনে আসার পর ঘটনাটি নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বুধবার দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে কালীঘাট তৃণমূলের প্রতিবাদ মিছিল শুরু হয়। কিন্তু কিছু দূর এগোতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিল চলাকালীন ‘চোর চোর’ স্লোগান এবং ‘মাছ চোর’ গান বাজানোর অভিযোগ ওঠে। এরপর দুই রাজনৈতিক শিবিরের সমর্থকদের মধ্যে বচসা ও সংঘর্ষের ঘটনাও ঘটে বলে অভিযোগ। এই পরিস্থিতির মধ্যে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির সামনে ভিড় জমে যাওয়ায় তিনি নিজেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
সেই সময়ের একটি ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে থাকা এক ব্যক্তিকে তিনি চড় মারছেন। পরে জানা যায়, ওই ব্যক্তি তৃণমূলেরই এক কর্মী ছিলেন। তবে ঘটনার প্রেক্ষাপট বা ওই ব্যক্তির বক্তব্য এখনও প্রকাশ্যে আসেনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকার সমালোচনা করেন। তার অভিযোগ, আদালতের অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল হলেও নিরাপত্তা নিশ্চিত করা হয়নি এবং বিশৃঙ্খলা এড়াতে পুলিশ যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তার বাড়ির সামনে বিরোধী দলের সমর্থকেরা জড়ো হয়ে উত্তেজনা তৈরির চেষ্টা করেছিলেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের