নিজস্ব প্রতিনিধি , ঢাকা - বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শুক্রবার সকাল পর্যন্ত দেশে হাম ও এই রোগের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৫১ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গত ২৫ বছরের রেকর্ড ভেঙে গিয়েছে। শিশুদের মধ্যে সংক্রমণের এই হার জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্রের খবর, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাব মে মাসের মাঝামাঝি এসে চরম শিখরে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ৮ জন, উপসর্গ নিয়ে ৪ জন মারা গিয়েছে। চলতি বছরের ১৫ মে পর্যন্ত মোট ৫৩ হাজার ৫৬ জন হাম-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৭ হাজার ১৫০ জনের শরীরে হামের নিশ্চিত উপস্থিতি মিলেছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০০৫ সালে সর্বোচ্চ ২৫ হাজার সংক্রমণ হয়েছিল, কিন্তু এবারের সংক্রমণ সেই সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে।
আক্রান্তদের মধ্যে ৪০ হাজার ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৩৬ হাজারের বেশি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, এক বছরে ৫০ হাজারের বেশি আক্রান্তের তালিকায় বাংলাদেশ বর্তমানে বিশ্বের পঞ্চম দেশ। টিকাদানে ঘাটতি ও অপুষ্টিকেই এই আকস্মিক মহামারীর প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে।
এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোশতাক হোসেন জানান, ‘আক্রান্তের সংখ্যা যখন ৫০ হাজার ছাড়িয়েছে, তখন এটিকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা উচিত ছিল। সঠিক ঘোষণার অভাবে সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা এখনও দুর্বল রয়ে গিয়েছে।’
অন্যদিকে, ভাইরোলজিস্ট ডা. মাহবুবা জামিল বলেন, ‘চলতি বছরে অস্বাভাবিক হারে সংক্রমণ বেড়েছে যা অত্যন্ত চিন্তার বিষয়। তবে সরকার যদি দেশব্যাপী টিকাদান কার্যক্রম আরও জোরদার ও নিয়মিত রাখে, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংক্রমণের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি'।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের