নিজস্ব প্রতিনিধি , বীরভূম - দুপুর গড়িয়ে বিকেল।ব্যস্ত রাজ্য সড়কে হঠাৎ থমকে গেল যানবাহনের চাকা।থানার সামনে জমতে শুরু করল ক্ষুব্ধ মানুষের ভিড়।উঠতে লাগল স্লোগান।মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে কীর্ণাহার।বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ অবরোধ।কার্যত অচল হয়ে পড়ে সিউড়ি কাটোয়া রাজ্য সড়কের একাংশ।
সূত্রের খবর,মঙ্গলবার বিকেলে বীরভূম জেলার নানুক ব্লকের নিমড়া গ্রাম সংলগ্ন এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে।মহেশগ্রাম থেকে ওই কর্মীরা ফিরছিল।অভিযোগ,তৃণমূলের দুষ্কৃতীরাই এই হামলা চালিয়ে মারধর করে।৬ জন আহত হন।৪ জন কে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।ঘটনার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি চৌরাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা।এর ফলে দীর্ঘক্ষণ যানচলাচল ব্যাহত হয়।পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে কীর্ণাহারের মন্ডল সভাপতি বলেন, 'আমাদের কর্মীরা নিজেদের ব্যক্তিগত কাজে মহেশগ্রামে গিয়েছিল।তাদের ওপর রাজা, বুলেট ও গুলি নামক তৃণমূল কর্মীরা অতর্কিত হামলা চালায়।পুলিশ প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমি গিয়ে ওদের হাত ভেঙে দিয়ে আসবো।ওদের যথাযোগ্য শাস্তি চাই'।
আহত যুবক রাহুল মিদ্দা বলেন,'আমরা নিজেদের কাজ করে মহেশগ্রাম থেকে ফিরছিলাম।ওরা আগে থেকেই খবর পেয়েছিল আমরা এই রাস্তা দিয়ে ফিরছি।হঠাৎ আক্রমন করে।আমাকে পিস্তল দিয়ে সজোরে আঘাত করে।বাকিদের রড দিয়ে বেধড়ক মারে।ওদের সঙ্গে বোমাও ছিল।আমাদের কিন্তু এর বিচার চাই'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের