নিজস্ব প্রতিনিধি, ব্রিটেন - ১ মাসের বেশি সময় ধরে চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। এর জেরে হরমুজে আটকে ৩ হাজার জাহাজ। প্রাণভয়ে রয়েছেন ২০ হাজারের বেশি নাবিক, কর্মী। হরমুজ নিয়ে হাই প্রোফাইল বৈঠক ডাকে ব্রিটেন। সেখানে যোগ দেয় ভারত সহ ৬০ দেশ। হরমুজে হামলায় মৃত্যু হয়েছে একমাত্র ভারতীয় নাবিকেরই। এই নিয়ে সরব হয়েছে ভারত।
বৃহস্পতি রাতে আমেরিকাকে বাদ দিয়ে ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছিল ব্রিটেন। সেখানে উপস্থিত ছিল ৬০ টির বেশি দেশ। এই বৈঠকের নেতৃত্বে ছিলেন ব্রিটনের ফরেন সেক্রেটারি ইভেট কুপার। ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। বৈঠকে ‘ময়ুরী নারী’ নামের পণ্যবাহী জাহাজে ভয়াবহ হামলার কথা উল্লেখ করেন তিনি। ওই হামলায় ৩ জন নাবিকের মৃত্যু হয়েছিল।
শুক্রবার বৈঠকের বিষয়ে বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো জানানো হয়েছে, “বৈঠকে বিদেশ সচিব ভারতে জ্বালানি সংকট এবং দেশে তার প্রভাবের বিষয়টি তুলে ধরেন। এইসঙ্গে মনে করিয়ে দেন— উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর হামলায় একমাত্র ভারতের নাবিকের মৃত্যু হয়েছে।“
উল্লেখ্য, হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত হয় তেলবাহী ট্যাঙ্কার। এর জেরে বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া। দীর্ঘ সময়ের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেলের দাম ২০০ ডলারের গণ্ডি পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল রফতানি করে সবচেয়ে বেশি। প্রায় ৯০ শতাংশ। হরমুজ প্রণালী দিয়ে ট্য়াঙ্কারে করে নিয়ে যাওয়া হয় বিশ্বজুড়ে ২০ শতাংশ জ্বালানি তেল।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের