নিজস্ব প্রতিনিধি , নদীয়া - হাঁসখালির নৃশংস গণধর্ষণ ও খুনের মামলায় অবশেষে বিচারপ্রক্রিয়ায় বড়সড় অগ্রগতি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সোমবার রানাঘাট এডিজি আদালত এই ঘটনার সঙ্গে যুক্ত ৯ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে। দেশজুড়ে আলোড়ন ফেলা এই মামলায় মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করবে আদালত।
২০২২ সালে নদীয়ার হাঁসখালিতে ১৪ বছরের এক কিশোরীকে জন্মদিনের পার্টির নামে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে গণধর্ষণ করা হয়। এমনকি, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তার দেহ দাহ করা হয় বলেও অভিযোগ উঠে। এই নৃশংস ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও, ঘটনার গুরুত্ব বুঝে হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে।
দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ খতিয়ে দেখার পর সোমবার রানাঘাট এডিজি আদালত মামলার রায় ঘোষণা করে। আদালতে অভিযুক্ত সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিককে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৩৪, ২০১, ৫০৬, ৩০৪(২), ৩৭৬ ধারা সহ পকসো আইনের ৬ ধারায় দোষী সাব্যস্ত করে। পাশাপাশি সুরজিৎ রায় ও আকাশ বারুই-সহ আরও কয়েকজন অভিযুক্তকে অপরাধে সহযোগিতার একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়। সব মিলিয়ে মোট ৯ জনকে দোষী বলে ঘোষণা করে আদালত। মঙ্গলবার আদালত কী সাজা ঘোষণা করে, সেদিকেই এখন তাকিয়ে নির্যাতিতার পরিবার।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের