693eb9a969938_image - 2025-12-14T081902.102
ডিসেম্বর ১৪, ২০২৫ বিকাল ০৬:৫০ IST

হানুককাহ উৎসবে রক্তপাত , সিডনির বন্ডি বিচে বন্দুকবাজের হামলায় নিহত ১১

নিজস্ব প্রতিনিধি , ক্যানবেরা - অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্দুক হামলায় কেঁপে উঠল বিশ্ব। সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে ইহুদি সম্প্রদায়ের ‘হানুকাহ’ উৎসব চলাকালীন নির্বিচারে গুলি চালাল দুই বন্দুকবাজ। এই নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন, গুরুতর আহত একজন। পরিকল্পিত এই হামলা ঘিরে গভীর উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।

সিডনির বন্ডি বিচ এলাকায় একটি শিশু পার্কের কাছে আয়োজন করা হয়েছিল ইহুদিদের ঐতিহ্যবাহী ‘হানুকাহ’ উৎসব। সেই ভিড়ের মধ্যেই আচমকা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুই বন্দুকবাজ। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়ে এবং তিনটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। দুষ্কৃতীদের কোমরে গোলাবারুদের বেল্টও ছিল বলে জানা যায়।

গুলি চলার শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পাল্টা গুলিতে এক বন্দুকবাজ নিহত হয় এবং অপরজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক বন্দুকবাজ পথচারীদের লক্ষ্য করে বন্দুক তাক করে রেখেছে, অন্যজন একটি সেতুর উপর দাঁড়িয়ে গুলি চালাচ্ছে। পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে বলে অনুমান তদন্তকারীদের।

সম্পূর্ণ ঘটনায় পুলিশ ধর্মীয় বিদ্বেষের সম্ভাবনার দিকটিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ইহুদি উৎসবকে লক্ষ্য করে হামলার পেছনে আন্তর্জাতিক প্রেক্ষাপট ইজরায়েল–প্যালেস্টাইন সংঘাতের প্রভাব রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় শোকপ্রকাশ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ' বন্ডির দৃশ্য মর্মান্তিক এবং বেদনাদায়ক। পুলিশ এবং জরুরি পরিষেবা প্রদানকারীরা জীবন বাঁচাতে মাঠে নেমে কাজ করছে। আমার চিন্তাভাবনা ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তির সাথে।'

আরও পড়ুন

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি
জুন ১৯, ২০২৬

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের
জুন ১৯, ২০২৬

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে

যুদ্ধের ইতি টেনে শান্তির পথে তেহরান-ওয়াশিংটন! হরমুজ খুলতে যুগান্তকারী সমঝোতায় সিলমোহর
জুন ১৮, ২০২৬

যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা

এবার লন্ডনে ডিম হামলার মুখে এনসিপি নেতা! হাতকড়া পড়ল আওয়ামী লীগ নেতার হাতে
জুন ১৬, ২০২৬

বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা

লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত যুবক খুন! তদন্তে পুলিশ
জুন ১৪, ২০২৬

রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের

ঢাকায় ফের সক্রিয় হাসিনা অনুগামীরা! ১৪ জনকে আটক করল পুলিশ
জুন ১৪, ২০২৬

নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ

ইতিহাসে প্রথমবার! শেয়ার বাজারের ম্যাজিকে বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নার’ হলেন ইলন মাস্ক
জুন ১৩, ২০২৬

লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক

হরমুজে ভারতীয় জাহাজে ড্রোন হামলার ছক ইরানের! চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের
জুন ১৩, ২০২৬

৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প

৩ নাবিকের মৃত্যুর পর ফের তাণ্ডব ওমানে! মাঝ দরিয়ায় আক্রান্ত ভারতীয় জাহাজ
জুন ১২, ২০২৬

শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড
জুন ১১, ২০২৬

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ
জুন ১১, ২০২৬

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা

আফগানিস্তানে হামলা পাকিস্তানের! শিশু-সহ ১৩ জনের মৃত্যুর দাবি কাবুলের
জুন ১০, ২০২৬

বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে

চিনকে বড় ধাক্কা! BYD, আলিবাবা-সহ একাধিক সংস্থাকে কালো তালিকাভুক্ত করল আমেরিকা
জুন ১০, ২০২৬

এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...